২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে পিকআপ চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2014, 05:40 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

বুধবার মাস্তা এলাকার এ  ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ।

নিহত আজিজার রহমান (৭০) কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী পিকআপটির চাপায় আজিজারের মৃত্যু হয়।

“এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে এলাকাবাসীদের বুঝিয়ে সরিয়ে দেয়।”

পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে, চালক ও তার সহযোগী পালিয়ে গেছে বলে তিনি জানান।