২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাভোগ শেষে ভারত গেলেন রাজ বাহাদুর

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরে গেলেন এক ভারতীয় নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের ইমিগ্রেশন পুলিশের কাছে রাজ বাহাদুরকে (৫০) হস্তান্তর করে বিজিবি।

রাজ বাহাদুর ভারতের উত্তর প্রদেশের বিহারী পল্লীর লাখৈই বাবুর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি  আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে ২০১০ সালে বাংলাদেশে আসেন রাজ বাহাদুর।

ওই বছরই টাঙ্গাইল থেকে তাকে আটক করে আদালতে হাজির করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাকে চার বছরের সাজা দেয়।

সাজাভোগ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ভারতে ফেরত পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।