২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক হত্যা: গোপালগঞ্জে মানববন্ধন

রাবির শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে।   

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পরে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিভূতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এম খায়রুল আলম খান, প্রবীণ শিক্ষক শহিদুল ইসলাম, অধ্যাপক দিলীপ কুমার নাথ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান, শিক্ষক সুকান্ত বিশ্বাস প্রমুখ।

বক্তরা অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।