জামালপুরে স্বাস্থ্য মেলা শুরু
জামালপুরে নারীবান্ধব হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু হয়েছে।
‘বৈষম্য দূর করি, নারীবান্ধব হাসপাতাল গড়ি’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
জেলা স্বাস্থ্য বিভাগ, ওয়েব ফাউন্ডেশন ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা নারীবান্ধব হিসেবে হাসপাতালে নারী মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, গর্ভবতী মায়ের সুরক্ষা, পুষ্টি, নিরাপদ গর্ভধারণ, নবজাতক শিশুর পরিচর্যা, বুকের দুধের উপকারিতা প্রচার, ক্যান্সার রোগীকে সেবাসহ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. নারায়ণ চন্দ্র দে, ডা. তরুণ কুমার ধর, ডা. সোহরাব আলী, ডা. ফাকরিয়া আলম, ওয়েব ফাউন্ডেশন কর্মকর্তা সাহেদ জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, কবি সাযদাদ আনসারী, এনজিও প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
