চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
চট্টগ্রামে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ, যাকে একটি ঘরে আটকে রেখে ‘অশ্লীল ছবি তুলে’ টাকা আদায়ের চেষ্টা করছিল অপহরণকারীরা।
তবে পুলিশ যাওয়ার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা আগেই পালিয়ে যায়।
সালাম বাকলিয়া থানার কেবি আমান আলী রোডের বাসিন্দা। সোমবার দুপুরের দিকে তাকে অপহরণ করা হয়েছিল।
সালামের বরাত দিয়ে ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম জমি কেনার জন্য দুপুরের দিকে পরিচিত এক নারীর সঙ্গে সাগরিকা এলাকায় যান।
“এ সময় ওই নারীসহ কয়েকজন তাকে একটি ঘরে নিয়ে যায় এবং তাকে আটকে রেখে ‘অশ্লীল ছবি’ তোলে। ওই ছবি প্রকাশ করার হুমকি দিয়ে তারা দেড় লাখ টাকা দাবি করে বলে সালাম দাবি করেছেন।”
পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে অপহরণকারীদের প্রলোভন দেখায়। পরে তাদের ‘মোবাইল ফোন ট্র্যাক’ করে ওই বাড়ি থেকে সালামকে উদ্ধার করে বলে ওসি জানান।
সালাম পুলিশকে বলছেন, অপহরণকারীদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।
তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
