২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউল হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:28 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষকরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড দেশের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখানে আগেও শিক্ষক হত্যার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকের ওপরে হামলা হয়েছে।”

“শিক্ষকদের ওপরে হামলা, হত্যাকাণ্ড কোন শুভ লক্ষণ নয়। আমরা এর প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার দাবি করছি।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ, সম্পাদক অধ্যাপক ড. কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার প্রমুখ।

মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক শিক্ষক।