চট্টগ্রামে কভার্ডভ্যান চাপায় শিশু নিহত
চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় রাস্তা পার হতে গিয়ে কভার্ডভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে মুক্তা ওয়াশিং ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাকিব (৮) বায়েজিদ আমতল কলোনি এলাকার নেছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তা পারাপারের সময় মুক্তা ওয়াশিং ফ্যাক্টরির কভার্ডভ্যানের চাপায় রাকিব আহত হয়।
গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
