২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র হানিফ ফ্লাইওভারে বাস দুর্ঘটনায় আহত ১৩

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে এক বাসের ধাক্কায় আরেক বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ওয়ারী থানার এসআই ওবায়দুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাইজুল ইসলাম (৪৫), আঁখি (২৫), মিজান (২৫), বেলাল (৩৫), ফাতেমা (১৫), শিপা (২৭) এবং সুরুজ মিয়াকে (৫৫)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় বিআরটিসির ওই বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে সামনের বাসের যাত্রীরা আঘাত পান।

দুর্ঘটনার পর দুটি বাসকেই আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ারী থানার এসআই ওবায়দুর।