বিদ্যুৎ চুরি: ১৪ লাখ টাকা জরিমানা
গাজীপুর সদরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে আট ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মিটার কারসাজির অভিযোগে পল্লীবিদ্যুতের আট গ্রাহকের কাছ থেকে ১৪ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান সিগ্ধা তালুকদার।
সমিতির উপ-মহাব্যবস্থাপক খালেদুল ইসলাম জানান, রোববার দিনভর গাজীপুরের কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে উত্তর শালনা এলাকার সামছুল হককে ১ লাখ ১৫ হাজার ৮২৬ টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে ওই এলাকার আব্দুল বাতেনকে ৯৯ হাজার ১২৪ টাকা, নান্দুয়াইল এলাকার কাদের মিয়াকে ১ লাখ ১০ হাজার ৮২৬ টাকা এবং কবীর হোসেনকে ৩ লাখ ৫৬ হাজার ৫৭৮ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অভিযোগে মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকার আমিনুল ইসলামকে ২ লাখ ৩৪ হাজার ৫৫৮টাকা, আব্দুল আজিজকে ৪১ হাজার ৪৬১ টাকা, ডগরী এলাকার সুজন মিয়াকে ২ লাখ ৩৬ হাজার ৫৫৮ টাকা ও বিকে বাড়ি এলাকার শাহ জালালকে ২ লাখ ৪৪ হাজার ৫৫৮ টাকা জরিমানা করা হয়।
