২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ইস্ত্রি ভেঙে সোনা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ইস্ত্রি ভেঙে দুই কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 10:54 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

এ ঘটনায় আটক করা হয়েছে হাসিম মোল্লা নামের এক যাত্রীকে। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে হাসিম কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তার লাগেজ তল্লাশি করেন শুল্ক কর্মকর্তারা। এ সময় লাগেজে থাকা একটি ইস্ত্রি ভেঙে ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

শুল্ক কর্মকর্তা বলেন, বারগুলোর মোট ওজন দুই কেজি, যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।