সাবেক বিচারপতির সেই ছেলের জামিন
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ‘ইসলামী স্টেট’ (আই এস)- এর জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত আসিফ আদনান জামিনে মুক্তি পেয়েছেন।
ফাইল ছবি
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালত থেকে তার জামিনের কাগজ কারাগারে আসে দুপুর ২টার দিকে। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল ৫টার দিকে মুক্তি দেয়া হয়েছে।”
গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর রমনা এলাকা থেকে আসিফ আদনানসহ আরও একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের অভিযোগ, গ্রেপ্তার দুজনই উগ্রপন্থী দল ‘আনসারউল্লাহ বাংলা টিম’-এর সদস্য এবং মধ্যপ্রাচ্যের ইসলামী জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দেয়ার পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তারের পরপরই তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
এরপর সাবেক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালামের পুত্র আদনানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৩ অক্টোবর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়।
