২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ঝিনাইদহ শহরে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার সরকারি কেসি কলেজের ছাত্রী হোস্টেলের সামনেিএ দুর্ঘটনায় নিহত তানজিল (৫) হোস্টেল পাড়ার সলেমান আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সরকারি কেসি কলেজের ছাত্রী হোস্টেলের সামনে সকাল ৯টার দিকে তানজিল খেলা করছিল।

এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।