২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপারে ৫ বাংলাদেশি আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তের ওপারে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয় বলে জানান বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জজ মিয়া।

আটকরা হলেন সুনামগঞ্জের রুবেল হোসেন (২০), শাহজাহান (১৯), দিনাজপুরের প্রেম কুমার (৩০), ঠাকুরগাঁওয়ের খোকন চন্দ্র (২০) ও বিকাশ চন্দ্র (২২)।

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, নির্মাণ শ্রমিক হিসেবে তারা ভারতে গিয়েছিলেন। পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের উচনার ভারতীয় এলাকার ৩০০ গজ অভ্যন্তর থেকে ৭৫ সিদাই ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

পরে তাদের ভারতীয় হিলি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।

লে. কর্নেল আব্দুর রাজ্জাক আরও বলেন, এ ব্যাপারে আটক বাংলাদেশিদের ফেরত দেওয়ার জন্য বিএসএফ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।