উত্ত্যক্ত: দুই বখাটের দণ্ড
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জেএসসি পরীক্ষার একটি কেন্দ্রে মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের দবিরুল চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী ও দুলাল চৌধুরীর ছেলে জিহাদ চৌধুরী।
ওসি এরশাদুল বলেন, পরীক্ষা দিতে আসা মেয়েদের উত্ত্যক্ত করার সময় জুয়েল চৌধুরী ও জাহিদ চৌধুরীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দু হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেয়।
তারা দুজনই জরিমানার টাকা দিয়ে মুক্ত হয় বলে জানান ওসি।
