পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন সিলেট, যাত্রী দুর্ভোগ
সাত দফা দাবিতে দুটি সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘটে সিলেট বিভাগের সঙ্গে রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সিলেটজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটিরডাকা এই ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে সব ধরনের দূরপাল্লার ওঅন্তঃজেলা বাস চলাচল।
এদিকেবাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। তাদের গন্তব্যে পৌঁছানো নিয়েদেখা দিয়েছে অনিশ্চয়তা।
সড়কপরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি জমির আহমেদ জানান, সাত দফা দাবিতে গত২৭ অক্টোবর তারা সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন।
এ নিয়েপ্রশাসনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের জন্য ৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। তারপরওদাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে।
“দাবিআদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
পরিবহনধর্মঘটের ফলে হবিগঞ্জসহ বিভাগের সব জেলায় সকাল থেকেই কোন বাস চলাচল করছে না।
হবিগঞ্জজেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সফিকুর রহমান চৌধুরী বলেন, দাবি আদায়না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
সাতদফা দাবির মধ্যে মহাসড়কে অটোরিকশা, ইমা, লেগুনা ও হিউম্যান হলারের মতো যানবাহনচলাচল বন্ধ করা, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার ওব্যাটারিচালিত ‘অবৈধ’ বাহন চলাচল বন্ধ করা, যানবাহনে ‘পুলিশি হয়রানির’ অবসান,বিআরটিএ সিলেট অফিসের ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, বিআরটিসি সিলেটকমিটিতে পরিবহন মালিকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার কথাও রয়েছে।
এদিকেধর্মঘটের বিষয়টি আগে থেকে না জানায় সকালে বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েছেন দূরেরযাত্রীরা।
নারায়ণগঞ্জেররুবেল আহমদ তার বন্ধুদের নিয়ে রোববার বেড়াতে এসেছিলেন সিলেটে। ফেরার জন্য সকালেবাস টার্মিনালে গিয়ে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারেন তারা।
‘‘এখন কীভাবেফিরব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। ধর্মঘটের কথা আগে জানা ছিল না’’, বলেন রুবেল।
সিলেটেরপুলিশ সুপার নূরে আলম মিনা জানান, পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে কোথাও কোনো গোলযোগঘটেনি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগেএকই দাবিতে গত ১৯ অক্টোবর পরিবহন ধর্মঘট করেছিল সংগঠন দুটি।
