২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ঘণ্টা পর জামালপুরের পথে ট্রেন চালু

জামালপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর মধ্যরাতে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 08:45 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

তারাকান্দি রেল স্টেশন মাস্টার মতিউর রহমান জানান, রাত ১২টা থেকে এই পথে ট্রেন চলছে।   

সোমবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ময়মনসিংহগামী ২৫৪ নম্বর লোকাল ট্রেনটি জামালপুরের চেচিয়া বাঁধ এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

এর ফলে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জামালপুর রেল স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম জানান।

পরে হাইড্রলিক ট্রলি ভ্যান এনে দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।