ফুলবাড়িয়ায় বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন
রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সুন্দরবন স্কয়ার’ নামের বিপণি বিতানের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সোয়া ১০টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে তা নিভিয়ে ফেলেন বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেনি।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, “মার্কেটটির দ্বিতীয় তলার ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামে ওই দোকানের আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রি করা হত।
“মালিকপক্ষের দাবি তাদের দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”
