যশোরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছেন।
কোতয়ালি থানার ওসি ইনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের সড়কে অন্ধকারে এক যুবকের গোঙানি শুনে এক রিকশাওয়ালা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত রক্তরক্ষণে তার মৃত্যু হয়েছে।
