কারওয়ানবাজারে ‘সন্দেহবশত’ আটক ১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর রাজধানীর নজরুল ইসলাম এভিনিউ দিয়ে যাওয়ার সময় কারওয়ান বাজার এলাকা থেকে ‘সন্দেহজনক গতিবিধির’ কারণে একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারের আম্বরশাহ মসজিদ এলাকা থেকে ইদ্রিসকে অস্ত্রসহ আটক করা হয়। ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।
ইদ্রিস পুলিশকে বলেছেন, তিনি পেশায় একজন ঠিকাদার, থাকেন ইস্কাটনের দিলু রোডে।
ওসি মাজহার বলেন, “তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুরে।”
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তেঁজগাওয়ের ওসি জানান।
