মাধ্যমিক পরীক্ষায় বাড়তি ফি নয়: হাই কোর্ট
মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষাবোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।
ফাইল ছবি
আদালত বিলম্ব ফি ছাড়া অন্য যেকোনো ধরনের বাড়তি ফি নেওয়া থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে বলেছে।
আগামী চার সপ্তাহের মধ্যে সব শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
