হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৫
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
সাতগাঁও হাইওয়ে পুলিশের এসআই নান্নু মিয়া জানান, সোমবার সকালে উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু জাহের, বেনু মিয়া, নাহিদুল ইসলাম, আরব আলী ও তার ছেলে ফারুক মিয়া।এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।
নান্নু মিয়া বলেন, এরা সবাই শ্রীমঙ্গল থেকে কাজের জন্য পিকআপ ভ্যানে করে বাহুবলে যাচ্ছিলেন। কামাইছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু জাহের নিহত হন।
“বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বেনু মিয়া ও ফারুক মিয়া, সিলেট নেওয়ার পথে আরব আলী এবং মৌলভীবাজার হাসপাতালে নাহিদুল ইসলাম মারা যান।”
