২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর আদাবরে নিজেদের ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 11:08 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

নিহত উম্মে কুলসুম স্নিগ্ধা (২৫) স্বামী মো. মোজাদ্দেদ শিমুলের সঙ্গে এক মেয়ে নিয়ে আদাবরের শেখেরটেক এলাকার ৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

রোববার সকালে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পায় পুলিশ। উদ্ধারের পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

আদাবর থানার ওসি গাজী রুহুল ঈমাম বলেন, “পারিবারিক বিরোধের জের ধরে স্নিগ্ধা আত্নহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলে জানান তিনি।