নিরাপদ খাদ্য আইনের বিধি আদালতে
দেশের সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে করা আইনের বিধিমালার গেজেট আদালতে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
ফাইল ছবি
লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের পক্ষে ফরিদ আহমেদ গত ২১ মে হাই কোর্টে এই রিট আবেদন করেন।
রিটে বাদীপক্ষের আইনজীবী হিসাবে রয়েছেন, সৈয়দ মহিদুল কবির ও আজম খান। অন্তর্বর্তীকালীন আদেশসহ ২৬ মে আদালত এ বিষয়ে রুল দেয়।
মহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম আদেশে আদালত ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে কেন নির্দেশ নেয়া হবে না, মর্মে রুল দিয়েছিলো। পরে বিধি প্রণয়নের নির্দেশও আসে।
“এই আইনের ১(২) ধারায় বলা হয়েছে, গেজেটের মাধ্যমে আইনটি বাস্তবায়ন করতে হবে। আজ আদালত বিষয়টি জানতে চেয়েছেন।”
ডেপুটি আ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার বলেন, “আমাকে আইন বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে আমি সময় প্রার্থনা করি। আদালত দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন।”
