২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সদিচ্ছাই সুসংহত অর্থনীতির ভিত্তি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে কার্যকরী মৌলিক সংস্কারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে সুসংহত করা সম্ভব।

সাজিদুল হক

বেইজং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 03:04 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

চোরাচালান বন্ধে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

এক্ষেত্রে বন্ধু দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে বাংলাদেশ সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

রোববার চীনের রাজধানী বেইজিংয়ের ন্যাশনাল কনভেনশন সেন্টারে এপেক-সিইও সামিটের ‘দ্য রিজিয়ন বিয়ন্ড এপেক: অপরচুনিটিজ ফর গ্রোথ; অপরচুনিটিজ ফর কো-অপারেশন’ শীর্ষক সংলাপে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

১৯৯৬ সাল থেকে শুরু হওয়া এই সামিটে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসায়ীরা রাষ্ট্র ও সরকার প্রধানেদের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের আয়োজক চীনের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, মানবতাকে সফল করতে হলে সুসংহত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে এবং এটিই হচ্ছে বিশ্বকে দারিদ্র্য ও বৈষম্যমুক্ত করার প্রকৃত উপায়।” 

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের (এসকেপ) নির্বাহী সচিব সামসাদ আখতারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন, লাওসের প্রেসিডেন্ট চৌমালি সেসোন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদে আকা মোহা সেনা পাদেই হান সান।

বক্তব্যে তৃতীয় সমুদ্র বন্দর স্থাপন, নতুন বিমানবন্দর এবং সড়ক ও রেলপথ যোগাযোগের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থপনের পরিকল্পনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি।

তিনি বলেন, “আমরা আশা করছি বিস্তৃত রেল, সড়ক, আকাশপথ এবং সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশ একটি যোগাযোগের কেন্দ্রবিন্দতে পরিণত হবে।”

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এশিয়া-প্যাসেফিক অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার স্তর উন্নীত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, “এ জন্য আমাদের প্রয়োজন এই অঞ্চলের দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তরান্বিত করা। প্রস্তাবিত এফটিএএপি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করবে, যার ফলে এই অঞ্চলের বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে।”

বাংলাদেশ এই প্রক্রিয়ায় অংশ নিতে চায় জানিয়ে আবদুল হামিদ বলেন, “এজন্য বাংলাদেশ এপেকে যোগ দিতে চায়। বাংলাদেশ আশা করে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ব্যাপারে এপেকের সাময়িক নিষেধাজ্ঞা উঠে যাবে।”

বিশ্বের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের মত এশিয়া-প্যাসেফিক অঞ্চলেও এ ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।