২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে যুবকের বস্তাবন্দি লাশ

যশোরের বেনাপোলে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

রোববার সকালে বেনাপোলের বালুন্ডা গ্রামের একটি ধানক্ষেত ওই যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়।

তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বালুন্ডা গ্রামে কৃষকরা কাজ করতে গিয়ে ধানক্ষেতে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই যুবকের মুখমণ্ডলে নির্যাতনের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে চোরাচালান সংক্রান্ত বিরোধে তাকে পিটিয়ে হত্যা পর লাশ বস্তায় ভরে মাঠে ফেলে গেছে।”