মিয়ানমারের ৮ নাগরিকসহ গ্রেপ্তার ১১
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে মিয়ানমারের আট নাগরিকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। মিয়ানমারের আট নাগরিকের মধ্যে দুই জন নারী রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।
তিন বাংলাদেশি হলেন, মো. এনায়েত (২৫), শামসুল আলম (২৭), মো. ইদ্রিস (২৮)। তারা কক্সবাজরের বাসিন্দা।
এছাড়া মিয়ানমার নাগরিকরা হলেন, ফাতেমা খানম (২২), তৈয়রা বেগম (৪০), নূর আলম (২৫), মো. শাকের (২৫), মনজুর আলম (১৮), দিলদার (২০), হাসান শরীফ (২৮)।
তারা মিয়ানমারের মংডু অঞ্চলের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন।
ওসি মহসিন বলেন, প্রেপ্তাররা সবাই সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। এসময় তাদের সন্দেহজনক গতিবিধির জন্য শাহ আমানত ব্রিজ এলাকায় চেক পোস্টে পুলিশ আটক করে।
ওই তিন বাংলাদেশির সহায়তায় তারা অবৈধভাবে বাংলাদেশে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তারা দাবি করেছেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের আনা হয়েছিল।
