২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে গাড়িচাপায় এসআই নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপের নিচে চাপা পড়ে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 12:40 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

নিহত মাসুদুর রহমান (৪০) মিরসরাই থানার এসআই ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।  

মিরসারাই থানার ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, রোববার ভোরে ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে রাস্তার পাশে থামিয়ে রাখা একটি পিকআপের সামনে দাঁড়িয়ে ছিলেন এসআই মাসুদ।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতবেগে এসে পিকাপটিকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে পিকাপটি উল্টে মাসুদের গায়ের ওপর পড়ে।

১০ মাস আগে মাসুদ মিরসরাই থানায় যোগ দিয়েছিলেন বলেও জানান তিনি।