রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রকৌশলীর মৃত্যু
রাজধানীর মেরুল বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় মেরুল বাড্ডার নিমতলা এলাকার ওই দুর্ঘটনায় নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী আহমদও (২৫) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “ভবনে রাশেদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হন। রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “আহত আহমদের অবস্থাও গুরুতর।”
