২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় পদ্মায় গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 08:03 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

নিহত রিফাত হোসেন (১১) উপজেলার ঝনকী গ্রামের রিপন শেখের ছেলে। সে ঝনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

শনিবার দুপুরে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে নারিশা পশ্চিমচর নানার বাড়িতে বেড়াতে যায় রিফাত। দুপুরে সে একা পদ্মায় গোসল করতে নেমে ডুবে যায়। পরে শনিবার দুপুরে একটি ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।