২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক সংস্কারের দাবিতে মানবন্ধন

ব্রাহ্মণবাড়িয়া শহরে কাউতলী থেকে ঘাটুরা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন।

পরে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মুখলেছুর রহমান খান, জসীম উদ্দিন বেপারী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।