টঙ্গীতে র্যাব সদস্যের স্ত্রী খুন
টঙ্গীতে র্যাবে কর্মরত এক পুলিশ সদস্যের স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা।
টঙ্গী থানার এসআই মো. ইয়াসিন আলী জানান, শনিবার দুপুরে টঙ্গীর বড়দেওড়া আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম (২৮) সাভারে র্যাব-৪ এ সৈনিক পদে কর্মরত ওমর আলীর স্ত্রী।
ইয়াসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে দুপুর ২টার দিকে বড়দেওড়া এলাকার ওমর আলীর বাসা থেকে সালমার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধারের কথা জানিয়ে এসআই ইয়াসিন বলেন, “নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
“সালমা বেগম বাসায় একা ছিলেন। দুপুরে প্রতিবেশীরা তার চিৎকার শুনে এগিয়ে এলে দুই দুর্বৃত্তকে বাসা থেকে পালাতে দেখেন।”
পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
