২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি পরীক্ষা: বরিশালে অনুপস্থিত ২ হাজার

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে বরিশালে  দুই হাজার ২০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৯টায় বরিশালের ১২৪টি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে এক হাজার ৬৬৬টি প্রতিষ্ঠানের ৯৬ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে ৯৪ হাজার ৬৪০ জন।

শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ আলমগীর।