২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে  সাজা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কোষাধ্যক্ষ পদে নিয়োগে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

রাজশাহী নগরীতে শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ননী গোপাল মিস্ত্রী নামের ওই পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট  জানান, দণ্ডিত ননী গোপাল  ভোলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওমর ফারুক নামের এক পরীক্ষার্থীর কাগজপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে রাকাবের কোষাধ্যক্ষ পদে নিয়োগের পরীক্ষা চলছিল।

এ সময় ননী গোপালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।