২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর শীর্ষ সন্ত্রাসী রনি কারাগারে

ফেনীর ছাগলনাইয়া পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন রনিকে (২৪) কারাগারে পাঠিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ কহুমা কাজী বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ছাগলনাইয়া থানার তালিকাভুক্ত ১ নম্বর আসামি রনি দক্ষিণ কহুমা  গ্রামের মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

ওসি মোয়াজ্জেম হোসেন আরও জানান, গোপন সংবাদ পেয়ে  দক্ষিণ কহুমা গ্রামে অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ফেনীরা ছাগলনাইয়া ও চট্টগ্রামের মীরসরাই থানায়  খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। এর  মধ্যে ১০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে।