বগুড়ায় বোমাসহ ১৪ শিবিরকর্মী আটক
বগুড়া সদর উপজেলায় বোমা ও বিস্ফোরকসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার তাদের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন বগুড়া শহর শাখার মাদ্রাসা সম্পাদক সোলায়মান আলী (২৫), পাঠাগার সম্পাদক শাখাওয়াত হোসেন (২৩), দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান (২০), শিক্ষা সম্পাদক আজগর আলী (৩০) ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম (২৩)।
আটক বাকি নয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, গোপন খবর পেয়ে জামিলনগর এলাকায় ২টি মেসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ সময় সেখান থেকে তিনটি হাতবোমা, সাতটি পেট্রল বোমা, বেশকিছু গান পাউডার, বিভিন্ন ধরনের পুস্তিকা ও সিডি উদ্ধার করা হয়।
