২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মহাপিণ্ড দান উৎসব সম্পন্ন

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধদের মহাপিণ্ড দান উৎসব উদযাপিত হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

শুক্রবার সকালে জেলা শহরের রাজগুরু বিহারাধ্যক্ষ শ্রীমৎ উ পঞঞা জোত থের দায়ক-দায়িকাদের কাছ থেকে খাদ্যদ্রব্য  গ্রহণের  মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন।

এরপর রাজগুরুবিহার থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে বান্দরবান শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভক্তদের কাছ থেকে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্যদ্রব্য দান গ্রহণ করেন।

উৎসবের শেষ অংশে রাজগুরু বিহারে দায়ক-দায়িকারা দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন খাদ্যদ্রব্য দান করেন এবং সকলের সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন।

বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে ভগবান বুদ্ধ তার শিষ্যদের নিয়ে ঘুরে ঘুরে আহার সংগ্রহ করতেন, যা মহাপিণ্ড দান উৎসব নামে পরিচিত। প্রতিবছর প্রবারণা পূর্ণিমা শেষ হওয়া এক মাসের মধ্যে এই উৎসবটি পালিত হয়।

উৎসবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য।