গাইবান্ধায় ট্রাকচাপয় ভ্যান চালক নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাক চালকের সহকারী।
নিহত শফিকুল ইসলাম শফি (৪০) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আমলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
গুরুতর আহত ট্রাক চালকের সহকারীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রাকটি রাইগ্রাম এলাকায় ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যান চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
