২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া ‍উপজেলায় গোপন বৈঠকে নাশকতার প্রস্তুতির অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 02:11 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

লোহাগাড়া থানার এসআই আবু বকর জানান, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার বড় হাতিয়ার আমতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

এরা হলেন- মো. আলমগীর (৩৫), নাজিম উদ্দিন (৪০), মো. ইউনুছ আলী (৬৫), জামাল উদ্দিন (৪৮) ও নুরুল আলম (৫০)।

এদের মধ্যে আলমগীর বাঁশখালী ও নাজিম চকরিয়ার স্থায়ী বাসিন্দা। বাকিদের বাড়ি লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।

এসআই বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে নাশকতার ‍উদ্দেশ্যে এরা আমতলীতে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করে।”  

পাঁচজনই বিভিন্ন সময় দায়ের করা নাশকতার মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।