মাদারীপুরে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বরাস্তি এলাকার দবির মোল্লার ছেলে চিশতিয়া মোল্লা (৩০) এবং একই গ্রামের এচহাক মাতুব্বরের ছেলে শাহদাত মাতুব্বর (৩২)।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার নূরে আলম জানান, বুধবার গভীর রাতে র্যাবের একটি বিশেষ দল পূর্বরাস্ত্রি এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ চিশতিয়া মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যানুসারে ওই রাতেই দক্ষিণ দুধখালী গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ শাহদাত মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
