বৃহস্পতিবারের হরতালের আওতামুক্ত লক্ষ্মীপুর
হিন্দু সম্প্রদায়ের রাস উৎসব উপলক্ষে জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের হরতালের আওতামুক্ত থাকবে লক্ষ্মীপুর জেলা।
বুধবার সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাস উৎসব এবং জেলা হিন্দু নেতাদের অনুরোধে লক্ষ্মীপুর জেলাকে বৃহস্পতিবারের হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতি, রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জে রাস উৎসব শুরু হয়েছে।
