নোয়াখালীতে আ. লীগ ও বিএনপি-জামায়াত সংঘর্ষ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
বুধবার সন্ধ্যায় ছাতার পাইয়া বাজারে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
নোয়াখালীর এএসপি এস এম আশরাফুজ্জামান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএনপি ও জামায়াত হরতালের সমর্থনে একটি মিছিল বের করে।
অপরদিকে আওয়ামী লীগ বের করে হরতালবিরোধী মিছিল। দুই মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আরও জানান, প্রায় ১৫ মিনিটব্যাপী এ সংঘর্ষ চলাকালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং ৫/৭টি দোকান ভাংচুর করা হয়।
