২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শহীদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা

ভাষাশহীদ সালামের জেলা ফেনীর সদর উপজেলায় একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 05:21 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

বুধবার সকালে মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম কান্তি মজুমদার জানান, আশুরার বন্ধ থাকায় মঙ্গলবার বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা ছুটিতে ছিলেন। সেই সুযোগে মঙ্গলবার রাতে শহীদ মিনারের মাঝের স্তম্ভটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

শহীদ মিনার ভাঙার বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল হক আরজুকে অবহিত করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

গত বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারটি তৈরি করা হয়।