২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন যাচ্ছেন রাষ্ট্রপতি

বেইজিংয়ে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সংলাপে যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চীনে অনুষ্ঠেয় ‘ডায়ালগ অন স্ট্রেনদেনিং কানেকটিভিটি পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন।”

আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠেয় ওই সংলাপে মিয়ানমার, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, তাজাকাস্তানসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।

ইহসানুল করিম জানান, সংলাপে অংশগ্রহণ ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে আবদুল হামিদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

১১ নভেম্বর চীন থেকে সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ফিরবেন তিনি।