আশুলিয়ায় যুবকের লাশ উদ্ধার
ঢাকার আশুলিয়া থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার (৩০) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বেলা ১১টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই যুবকের গলায় গামছা বাঁধা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে।
