বিমানবন্দর সড়কে বাস উল্টে আহত ১০
রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিয়ে আজমিরি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে সদরঘাটের দিকে যাচ্ছিল। পথে অন্য একটি বাসকে পাশ কাটানোর সময় বাসটি কাত হয়ে উল্টে যায়।
এতে বাসের ১০ যাত্রী সামান্য আহত হন বলে জানান ওসি।
