২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে মঙ্গলবার এক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 07:46 PM

ওমর আলী (৪২) নামের ওই ব্যক্তি নিতপুর দিয়ারাপাড়া গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।

নওগাঁর ১৪ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার হারুনুর রশিদ জানান, বেলা দুপুর আড়াইটার দিকে ওমর আলী নিতপুর সীমান্তের ভেলার ডারা বিলে মাছ ধরছিলেন।

মাছ ধরার এক পর্যায়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেদেশের হরিশচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

তার পরিবারের পক্ষ থেকে বিজিবি ক্যাম্পে অভিযোগ করা হলে বিকালে ওমর আলীকে ফেরত চেয়ে ভারতের হরিশচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে বলে তিনি জানান।