২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৩ শিবিরকর্মীকে সাজা

নীলফামারীর জলঢাকায় যানবাহন ভাংচুর ও  সরকারি কাজে বাধা দেযার অভিযোগে তিন শিবিরকর্মীকে বিভিন্ন  মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার বিকালে সহকারী ভূমি কমিশনার কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালতে শামীম হোসেনকে ২০দিন, আবু বক্কর সিদ্দিককে ১৫ দিন এবং শাহিনকে ১০ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জামায়াতের ডাকা হরতালের সমর্থনে সোমবার দুপুরে উপজেলার সাইডনালা বাজারে শিবিরের ১৫/২০ নেতাকর্মী পিকেটিং করে যানবহান ভাংচুর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে তিন শিবিরকর্মীকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।

বিকালে যানবাহনে ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।