২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় হরতালের সমর্থনে উস্কানিমূলক  পোস্টার লাগানোর সময় ইসলামী ছাত্র শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

আকবর শাহ থানার এসআই মো. খালেক জানান, সোমবার ভোরের দিকে বিশ্বব্যাংক কলোনি ‘এন’ ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সাইফুল ইসলাম (২২), হাসান মোহাম্মদ (২০) ও মো. তামিম (২০)।

এদের মধ্যে সাইফুল বিশ্বব্যাংক কলোনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক ১০০ পোস্টার ও দেড় শতাধিক জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

এসআই খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে রাস্তায় হরতালেল সমর্থনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্টার লাগানোর জন্য রাস্তায় বের হয়েছিল তারা। এসময় পুলিশ তাদের গ্রেপ্তার ও বিভিন্ন ধরনের পোস্টার জব্দ করে।

“পরে তাদের নিয়ে একটি বাসায় অভিযান চালিয়ে বেশকিছু জিহাদী বই ও তাদের ব্যবহৃত সাংগঠনিক ডায়েরি উদ্ধার করা হয়।”