২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসাস নেতাকে না ছাড়লে ফুলগাজীতে বুধবার হরতাল

ফেনীর ফুলগাজী জাসাসের সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপকে (৪৫) মুক্তি না দিলে বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বের করা একটি বিক্ষোভ মিছিল থেকে রোববার বিকালে এ ঘোষণা দেয়া হয়।

দুপুরে উপজেলার আনন্দপুর এলাকার ঈদগাহ থেকে পুলিশ গোলাপকে গ্রেপ্তার করে।

ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার জানান, সরকারদলীয় নেতাকর্মীদের দায়ের করা মিথ্যা মামলায় পুলিশ উপজেলা জাসাসের সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপকে গ্রেপ্তার করেছে।

এর প্রতিবাদে উপজেলা জাসাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রোববার বিকালে পুরাতন মুন্সীর হাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

গোলাপকে অবিলম্বে মুক্তি না দিলে ৫ নভেম্বর বুধবার ফুলগাজী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে বলে সমাবেশ থেকে তিনি ঘোষণা দেয়া হয়।

ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, দুপুরে আনন্দপুর ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ফুলগাজী থানার শীর্ষ সন্ত্রাসী (তালিকাভূক্ত ১ নং) উপজেলা জাসাসের সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে ফুলগাজী থানায় ২২-২৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১০-১২টি মামলায় আদালত গ্রেপ্তারটি পরোয়ানা আছে।

দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গোলাপ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের সুরুজ জামানের ছেলে।