২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

 ‘গণতান্ত্রিক সংস্কৃতি’র মোড়ক উন্মোচন

বাজারে এলো লেখক মাহমুদ রেজা চৌধুরীর পঞ্চম প্রকাশনা ‘গণতান্ত্রিক সংস্কৃতি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 11:06 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

বইয়ের ফ্ল্যাপে লেখা আছে, গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য জবাবদিহিতা, নৈতিকতা এবং আমাদের ইতিহাসবোধ- এসবের প্রতি আমাদের উদাসীনতা স্বল্পজ্ঞান এবং অবহেলা। সমাজের বিরাজমান অশান্তি নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তা, প্রতারনা অন্যায় শোষন কোনোটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

“বইটির মুল ভাবনা ও বক্তব্য আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি সংক্রান্ত। রচনার প্রাসঙ্গিকতা সময়ের প্রবাহে কতটা সঠিক বা ব্যক্তিগত আবেগের উর্ধ্বে সেটা পাঠক বলতে পারবেন।”

মুক্তিযুদ্ধের সময় খুন ও গুম হওয়া রাজনৈতিক কর্মীদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

বইয়ের আলোচনায় নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর অনুষ্ঠানে বলেন, “আজ এমন সময় এসে উপস্থিত হয়েছে যে, রাজনৈতিক দল করি বললে লোকে বাঁকা চোখে তাকায়। রাজনৈতিক দল করি না বললে বোঝায়, ভালো লোক। এখন সুস্থ সময় নয় বলেই মানুষ রাজনৈতিক পরিচয় লুকাতে চায়।

“একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের যে যে বিষয় লেখককে ভাবিয়েছে বইটিতে তিনি তাই তুলে ধরেছেন। তথ্য উপাত্ত দিয়ে অন্যান্য দেশের সথে তুলনামূলক বিশ্লেষণের চেষ্টা করেছেন।”